ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহী নগরীতে দোয়া মাহফিল ।ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহী নগরীতে দোয়া মাহফিল এবং খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর আলোকা মোড়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।দোয়া মাহফিলে মাওলানা ইকবাল হোসেন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। কর্মসূচি ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।অনুষ্ঠানে অংশ নেন-উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল, জাতীয়তাবাদি নেসকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর, ১৯ নং ওয়ার্ড যুবদলের নেতা ফায়সাল শেখসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।দোয়া মাহফিল শেষে খেটে খাওয়া দিনমজুরদের মাঝে খাবার বিতরণ করা হয়।এ সময় মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার সুস্থতা আজ সারা বাংলার মানুষের প্রত্যাশা। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত রোগমুক্তি কামনা করছি।”

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ

প্রকাশের সময়ঃ ১২:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫