ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা-নিহত ২

টাঙ্গাইল সড়ক দূর্গটনায় নিহত-২

টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে একটি নিয়ন্ত্রণহীন সংঘট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক এবং একজন মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া উভয় গাড়িতে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত ট্রাক চালকের নাম সোহেল। তিনি শেরপুর জেলার বাসিন্দা। নিহত অপর ব্যক্তি হলেন মুরগি ব্যবসায়ী আমিনুর, যার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা হাঁস-মুরগি বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কান্দিলা বাইপাস এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি চলন্ত কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকের চালক সোহেল ও ট্রাকে থাকা মুরগি ব্যবসায়ী আমিনুর প্রাণ হারান।এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা-নিহত ২

প্রকাশের সময়ঃ ০৭:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫