ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১১.২৫ শতাংশ

ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।এ বছর চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে ৬০২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ১১ দশমিক ২৫ শতাংশ। উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৪৫ জন ছাত্র এবং ৪৫৭ জন ছাত্রী।গত ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছিলেন ৬ হাজার ৫২১ জন, তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৩৫২ জন।ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া মুঠোফোনে রবি, এয়ারটেল, বাংলালিংক ও টেলিটক থেকে DU FRT<roll no> লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।এর আগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১১.২৫ শতাংশ

প্রকাশের সময়ঃ ০৭:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫