ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

কলেজে শিক্ষার্থী হত্যা-দ্রুত বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক, শাঁখারীবাজার, জজকোর্ট এবং রায়সাহেব মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সমাবেশ করেন।সমাবেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন,‘ছাত্রদলের খুনিরা আমার ভাইকে খুন করেছে। ভেবেছিলাম ৫ আগস্টের পর আর খুনের রাজনীতি হবে না, কিন্তু আবারো সেই চাঁদাবাজি আর খুনের রাজনীতি শুরু হয়েছে।’একই বিভাগের শিক্ষার্থী ইয়ামিন সাদাত বলেন,‘অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দ্রুত বিচার দাবি করছি। দেরি হলে এই সংস্কৃতি আরও ছড়িয়ে পড়বে।’শিক্ষার্থী রিফাত বলেন,‘আজ তেজগাঁও কলেজে হয়েছে, কাল অন্য কোথাও হবে। আমরা চাই না ৫ আগস্ট–পরবর্তী বাংলাদেশে আবার হত্যার রাজনীতি ফিরে আসুক।’গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিকের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার তার মৃত্যু হয়। তিনি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

কলেজে শিক্ষার্থী হত্যা-দ্রুত বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময়ঃ ০৮:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫