ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক চৌহদিটোলায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার টিম ৪ এর বিশেষ অভিযান ইবিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু শক সিনড্রোমে আরও একজনের মৃত্যু বাগাতিপাড়ায় আগাম খেজুর গুড় তৈরির প্রস্তুতি, গাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা রাবিতে ছাত্রদল নেতা-কর্মীদের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ রামেক হাসপাতালে ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জের যুবকের মৃত্যু বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে শনিবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বিএনপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘রাষ্ট্র গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।রিজভী বলেন, ‘দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল শনিবার ঢাকাসহ সারা দেশে বিএনপিসহ সব অঙ্গসংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’রিজভীর অভিযোগ, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার জন্য দুষ্কৃতকারীরা নীলনকশা অনুযায়ী কাজ করছে। নির্বাচনকে বিঘ্নিত করতেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে।এর আগে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এই দুটি ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী।

জনপ্রিয় সংবাদ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে শনিবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশের সময়ঃ ০৯:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫