ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সড়কে ঝরল ৪ প্রাণ, শোকের ছায়া শিবগঞ্জজুড়ে ইবির মার্কেটিং বিভাগে নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগ নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত ৫ নির্মাণাধীন কালভার্টে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু নোবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩; সাংবাদিক হেনস্তা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ জন সাময়িক বহিষ্কার, জরিমানা ৩ জনকে সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৫

সীমান্তে বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ওপারে ভারতের নদী থেকে উদ্ধার বাংলাদেশি তসিকুল ইসলামের (৩২) লাশ ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল শুক্রবার রাতে। ছবি- সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তের ওপারে ভারতের নদী থেকে উদ্ধার বাংলাদেশি তসিকুল ইসলামের (৩২) লাশ ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়।৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, ভারতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশির মৃত্যুর লিখিত প্রতিবাদ জানানো হবে।পরিদর্শক সুকমল দেবনাথ বলেন, বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতের পুলিশ গতকাল রাতে বাংলাদেশের পুলিশের কাছে তসিকুলের মরদেহ হস্তান্তর করে। এর আগে রাত সাড়ে সাতটায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।সুকমল চন্দ্র দেবনাথ বলেন, তসিকুলের ডান কাঁধ থেকে বুকে ছুরির আঘাতের চিহ্ন আছে। রাতেই মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্তের ওপারে ভারতের ভাগীরথী নদী থেকে তসিকুলের মরদেহ উদ্ধার করে ভারতের পুলিশ। তসিকুল বাখেরআলী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।স্থানীয় লোকজনের ভাষ্য, তসিকুল ইসলাম কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। তবে সেখানে কার বা কাদের গুলিতে তসিকুলের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করেনি ভারতের পুলিশ ও বিএসএফ।

জনপ্রিয় সংবাদ

সড়কে ঝরল ৪ প্রাণ, শোকের ছায়া শিবগঞ্জজুড়ে

সীমান্তে বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

প্রকাশের সময়ঃ ১০:২০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫