ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শিবগঞ্জে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু এবং শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবির।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার মুসাব্বির খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সুজয় কুমার, পৌর প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল মাল্যদান ও শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং উপজেলা চত্বরে অবস্থিত শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে শান্তির প্রতীক হিসেবে পায়রা ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ।

পরবর্তীতে অনুষ্ঠিত হয় অভিবাদন সালাম গ্রহণ, কুচকাওয়াজ প্রদর্শন এবং মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের ডিসপ্লে। শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শিবগঞ্জে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত

প্রকাশের সময়ঃ ০৯:৪৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫