ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

নওগাঁ সীমান্তে ১৬ বিজিবির টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নওগাঁ জেলার পোরশা ও সাপাহার এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও দুষ্কৃতিকারীদের পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি)। সীমান্ত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্থায়ী চেকপোস্ট স্থাপনসহ ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম চালানো হচ্ছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নওগাঁ জেলার পোরশা ও সাপাহার উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বাঙ্গবাড়ী, রহনপুর, আড্ডা, বিভীষণ, যাতাহারা ও রোকনপুরসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

১৬ বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুষ্কৃতিকারীদের পালিয়ে যাওয়া রোধ এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ পণ্য পাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিকূল আবহাওয়া ও পরিবেশ উপেক্ষা করে দিন-রাত সীমান্তে দায়িত্ব পালন করছেন তারা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব হচ্ছে।

এছাড়া সীমান্তের যাতায়াত পথগুলোতে একাধিক অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত মোবাইল টহলের মাধ্যমে সম্ভাব্য অনুপ্রবেশ পথগুলোতেও কঠোর নজরদারি চালানো হচ্ছে।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল জোরদার, নজরদারি বৃদ্ধি এবং বিশেষ চেকপোস্ট স্থাপনসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও দুষ্কৃতিকারীদের পালিয়ে যাওয়া ঠেকাতে বিজিবির এ তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

নওগাঁ সীমান্তে ১৬ বিজিবির টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রকাশের সময়ঃ ০১:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫