ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বড়দিন 

রাজশাহীতে বড়দিন উদযাপন।

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিন। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে মহানগরীর ডিঙ্গাডোবা চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী প্রার্থনায় বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।  এছাড়া সিটি চার্চসহ মহানগরীর অন্যান্য উপাসনালয়ে যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হচ্ছে। বড়দিনকে ঘিরে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোও এখন উৎসবমুখর হয়ে উঠেছে। উৎসবে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় রাজশাহী মহানগর পুলিশের ড. মো. জিললুর রহমান কমিশনার রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধান বিশপ সহ মহানগর ও জেলার বিভিন্ন গির্জার প্রধানগণ উপস্থিত ছিলেন।
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তারা বড়দিন উৎসব উদযাপন করছেন। দিনব্যাপী সার্বজনীন প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বড়দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠত হচ্ছে। দিনটি উদযাপনের লক্ষ্যে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার্চগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বড়দিন 

প্রকাশের সময়ঃ ০৮:২৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫