ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ত্রয়োদশ সংসদ নির্বাচনে শিবগঞ্জে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ৩জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সহকারি রিটার্নং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের কাছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র মনোনীত প্রার্থী নবাব মোহাম্মদ শামসুল হোদা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. কেরামত আলী সহকারি রিটার্নং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের কাছে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
এর আগে রবিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান আলী মিঞা নেতাকর্মীদের সাথে নিয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সহকারি রিটার্নং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ জানান, ড. কেরামত আলী ও অধ্যাপক শাহজাহান আলী মিঞা মনোনয়নপত্র আমাকে কার্যালয়ে এসে জমা দিয়েছেন। অন্যদিকে, নবাব মোহাম্মদ শামসুল হোদা উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
তিনি আরো বলেন, মনোনয়নপত্র জমা দেয়াকালে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা সু-শৃঙ্খলভাবে মনোনয়ন জমা দেন। রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আশা করছি, নির্বাচনীকালিন সময় নির্বাচনী আচরণ বিধি মেনে তাঁদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে শিবগঞ্জে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশের সময়ঃ ১১:০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫