ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ ভারতীয় গরু-মহিষ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে ৫৩ বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক পাঁচটি অভিযানে ১০টি ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে ৫৩ বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, জহুরপুরটেক বিওপি থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের সাদ্দামের চর এলাকা থেকে ২টি গরু, ওয়াহেদপুর বিওপি থেকে শিবগঞ্জ থানাধীন পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম থেকে ২টি গরু, জহুরপুর বিওপি থেকে সূর্যনারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রাম থেকে ২টি গরু, শিংনগর বিওপি থেকে মনাকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রাম থেকে ২টি গরু এবং মনাকষা বিওপি থেকে বোগলাউড়ি গ্রাম থেকে ২টি মহিষ জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় গরু ও মহিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। উদ্ধারকৃত পশুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে।”

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ ভারতীয় গরু-মহিষ জব্দ

প্রকাশের সময়ঃ ০৭:৫৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫