ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

র‍্যাবের বিশেষ অভিযানে ১৬টি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার

দিঘির পাটাল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ১৬ দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড গুলি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিশেষ অভিযানে অস্ত্রের গোপন ভাণ্ডার উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, সিপিসি-১। পরিত্যক্ত অবস্থায় দিঘির পাটাল থেকে ১৬টি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড তাজা এ্যামুনিশন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২৫ রাত সাড়ে আট টার দিকে নাচোল উপজেলার  নিজামপুর ইউনিয়নের ২ নম্বর বেহেল ওয়ার্ডস্থ ইসলামী গেইট সংলগ্ন দিঘির উত্তর পাশের পাটাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নিয়মিত টহল ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, উক্ত স্থানে একটি সন্দেহজনক প্লাস্টিকের বস্তা পড়ে আছে। পরে সেখানে অভিযান চালিয়ে সবুজ কাপড়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় ভয়ংকর দেশীয় অস্ত্রসমূহ।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-৪টি লোহার বড় হাসুয়া, ৪টি কাঠের বাটযুক্ত লোহার ছোট হাসুয়া, ১টি খড়গ, ১টি কিরিচ, ২টি লোহার চাইনিজ কুড়াল, ৩টি দ্বিমুখী চাইনিজ কুড়াল এবং ১টি লোহার চেইন স্টিক। এছাড়া সাদা কাগজে মোড়ানো অবস্থায় পাওয়া যায় ৩ রাউন্ড তাজা গুলি।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাচোল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ আরও জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস, সহিংসতা ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, বড় ধরনের অপরাধ বা সহিংস ঘটনার উদ্দেশ্যেই এসব অস্ত্র গোপনে মজুদ করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

র‍্যাবের বিশেষ অভিযানে ১৬টি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশের সময়ঃ ১১:৪০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬