ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার নলডাঙ্গায় সাংবাদিক হেনস্তা- যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ক্লিনিকে ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”

চাঁদা চাইতে গিয়ে গণপিটুনির শিকার বিএনপিকর্মী

নওহাটা কলেজ মোড় এলাকায় একটি রাস্তার কাজ ।

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপিকর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পিটুনির শিকার বিএনপিকর্মীর নাম আতাবুর রহমান। তিনি নওহাটা পৌরসভার বাঘাটা মহল্লার বাসিন্দা এবং নওহাটা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেনের অনুসারী। ঘটনার পর আহত আতাবুর রহমানকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওহাটা কলেজ মোড় এলাকায় একটি রাস্তার কাজ চলছিল। ওই কাজের মূল ঠিকাদারের কাছ থেকে মাটি কাটার কাজ পান স্থানীয় যুবদলকর্মী আজাদ আলী। আজাদের অভিযোগ, কাজ শুরুর পরপরই আতাবুর রহমান তাঁর কাছে চাঁদা দাবি করেন।

আজাদ আলী বলেন, ‘‘আজই কাজ শুরু করেছি। এরপর আতাবুর এসে বলে- কাজ করলে তাকে টাকা দিতে হবে, না দিলে ভেকু (এক্সভেটর) ভেঙে দেবে। আমি বলি, আমিও বিএনপি, তুমিও বিএনপি- কিসের টাকা? এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ লোকজনই তাকে গণপিটুরি দিয়েছে।’’

আজাদ আরও জানান, ঘটনার পর তিনি ও তাঁর ব্যবসায়িক অংশীদার বিপ্লব হোসেন পবা থানায় যান। এ সময় আতাবুর রহমান লোকজন নিয়ে এসে থানার সামনেই তাঁদের মারধর করেন। সন্ধ্যা পর্যন্ত তাঁরা থানায় অবস্থান করেন। পুলিশ উভয় পক্ষকে বিষয়টি মীমাংসার পরামর্শ দিয়েছে বলে জানান আজাদ আলী।

তিনি অভিযোগ করেন, আতাবুর রহমান ৫ আগস্টের পর থেকে এলাকায় ব্যাপক চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন। এ ক্ষেত্রে বিএনপির কিছু নেতার প্রশ্রয় রয়েছে বলেও তাঁর দাবি।

নওহাটা পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আজাদ যুবদলকর্মী, আতাবুরও বিএনপিকর্মী। তার কাছে চাঁদা চাইতে যাওয়ার কোনো মানে হয় না। ৫ আগস্টের পর সে যেভাবে মানুষকে হয়রানি করেছে, তা বলার মতো না। যারা তাকে শেল্টার দেয়, তারা ভাগ পায়।’

পবা থানার ওসি আব্দুল মতিন বলেন, ‘চাঁদাদাবি কেন্দ্র করে উভয় পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। তবে এখনো কারও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

চাঁদা চাইতে গিয়ে গণপিটুনির শিকার বিএনপিকর্মী

প্রকাশের সময়ঃ ০৭:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬