ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

স্বামীর হাত থেকে ছুটে ট্রেনের নিচে পড়ে স্ত্রীর মৃত্যু

রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রুপা খাতুন (২৩)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. অনিক।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রনি সাহা জানান, অনিক ঢাকায় একটি ফার্নিচারের প্রতিষ্ঠানে চাকরি করেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে স্ত্রী রুপাকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন তিনি। এ সময় ট্রেন ছেড়ে দিলে অনিক আগে উঠে গিয়ে স্ত্রীর হাত ধরে ট্রেনে তুলতে চেষ্টা করেন।

একপর্যায়ে রুপা খাতুন স্বামীর হাত থেকে ছুটে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে অনিকও চলন্ত ট্রেন থেকে নেমে যান। ট্রেনটি চলে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় রুপাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাইনে কাটা পড়ে রুপার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া অপর পা ও মাথায় গুরুতর আঘাত পান তিনি।

রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

স্বামীর হাত থেকে ছুটে ট্রেনের নিচে পড়ে স্ত্রীর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৭:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬