ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

‘সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র যাতে ঢুকতে না পারে সে জন্য কাজ করছে বিজিবি’

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে ভারত থেকে যাতে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি কাজ করছে। এ নির্বাচনে যাতে মানুষ ভোট দিতে পারে বিজিবি মাঠে থাকবে। অস্ত্রের কোনো তথ্য থাকলে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। পুলিশসহ অন্যান্য বাহিনীর কাছ থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের বিষয়েও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইতিমধ্যে আমারা কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করেছি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ১০ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সীমান্তবর্তী শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতকালীন ৬০০ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন নিয়ে আমার প্রশিক্ষণ করছি, বিজিবি যাতে সুন্দরভাবে নির্বাচনের দায়িত্ব পালন করে তার জন্য বিভিন্ন প্যাকেজে ট্রেনিং দিচ্ছি। অবৈধ অস্ত্র নিয়ে আমাদের সব আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক রয়েছে। তবে আমাদের টার্গেট থাকে যারা অস্ত্রটা বাংলাদেশ নিয়ে এলো তাদের ধরতে পারি, তাদের আইনের আওতায় আনতে পারি তাহলে কিন্তু সাপ্লাই চেইনটা বন্ধ হয়ে যাবে। এটা চেইনটা ধরার কাজ আমরা করছি, চেষ্টা করি মানুষসহ ধরতে। আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার রকিবুল হাসান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ অন্যান্য পদবির কর্মকর্তা, জেসিও এবং বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্যরা।
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

‘সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র যাতে ঢুকতে না পারে সে জন্য কাজ করছে বিজিবি’

প্রকাশের সময়ঃ ০৩:৫৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬