ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ঝিনাইদহে ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসক নিহত, আহত দুই

ঝিনাইদহে মাইক্রোবাস, ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মুক্তার হোসাইন (৪০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা এলাকায় ঝিনাইদহ–মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসাইন শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামের আলিবর্দি শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে মুক্তার হোসাইন তার স্ত্রীর বড় বোনকে সঙ্গে নিয়ে ঝিনাইদহ শহর থেকে গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাদামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও একটি ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তার হোসাইনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাইক্রোবাসের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ঝিনাইদহে ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসক নিহত, আহত দুই

প্রকাশের সময়ঃ ০৮:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬