ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শিবগঞ্জ  সীমান্তে ৫৯ বিজিবির মানবিক উদ্যোগ- শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ

আজ শনিবার সকালে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দেশের সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর উদ্যোগে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তবর্তী এলাকার ৩০০ শীতার্ত ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ ঈদগাঁ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিজিবি জানায়, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজিবির মহাপরিচালকের ভিশন—“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—বাস্তবায়নের অংশ হিসেবেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফসহ ইউনিটের অন্যান্য জুনিয়র কর্মকর্তা ও বিভিন্ন পদবীর বিজিবি সদস্যরা।

বিজিবি কর্তৃপক্ষের আশা, এই শীতবস্ত্র বিতরণ প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

মানব কল্যাণে বিজিবির এই ইতিবাচক উদ্যোগে স্থানীয় জনসাধারণ ও উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শিবগঞ্জ  সীমান্তে ৫৯ বিজিবির মানবিক উদ্যোগ- শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ

প্রকাশের সময়ঃ ১০:২০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬