ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, গুরুতর আহত আরও একজন

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ জামাল (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নাছির (৪০) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ জামাল লেলাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বশরত আলী মিস্ত্রির বাড়ির মৃত ইউসুফের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে জামাল ও নাছির একটি মোটরসাইকেলে করে গহিরা–ফটিকছড়ি সড়ক হয়ে শাহানগর দিঘীরপাড় এলাকায় পৌঁছান। এ সময় পেছন দিক থেকে আরেকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জামাল নিহত হন এবং নাছির গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত নাছিরকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

এ ঘটনায় ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম বলেন, “লেলাং ইউনিয়নের শাহানগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন ও দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, গুরুতর আহত আরও একজন

প্রকাশের সময়ঃ ০৭:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬