ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

গোমস্তাপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৭ জনকে পুশ ইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ ১৭ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পরে বুধবার (১৫ জানুয়ারি) ভোরে বিজিবি তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা এসব ব্যক্তিকে গোমস্তাপুর উপজেলার শিবনগর বাজার এলাকা থেকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা অতীতে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন। পরবর্তীতে তারা আগ্রা কারাগারে প্রায় তিন বছর সাজা ভোগ করেন। সাজা শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে এবং বিএসএফ তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে পুশ ইন করে।

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের পরিচয় যাচাইসহ আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

গোমস্তাপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৭ জনকে পুশ ইন

প্রকাশের সময়ঃ ০৬:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬