ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

এক মাসেও ফেরেনি সাগর, প্রতিদিন অপেক্ষায় মায়ের কান্না

এক মাস পার হলেও এখনো কোনো সন্ধান মেলেনি কিশোর সাগরের।

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নিখোঁজের এক মাস পার হলেও এখনো কোনো সন্ধান মেলেনি কিশোর সাগরের। দিন যত গড়াচ্ছে, পরিবারের উৎকণ্ঠা ততই বাড়ছে। বিশেষ করে সন্তান হারানোর শোকে ভেঙে পড়েছেন তার মা, যিনি প্রতিদিন আশায় বুক বাঁধছেন—আজ না হয় কাল ফিরে আসবে তার ছেলে।

নিখোঁজ কিশোরের নাম মো. সাগর। সে বাগাতিপাড়া থানাধীন দয়ারামপুর ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামের বাসিন্দা। গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সে নিজ বাড়ি থেকে দয়ারামপুর বাজারের উদ্দেশ্যে পায়ে হেঁটে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগর নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এক মাস ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পরিবারটির। প্রতিদিন ছেলের অপেক্ষায় দরজার দিকে তাকিয়ে থাকেন মা মোছা. পপি বেগম। সন্তানের স্মৃতি আঁকড়ে ধরে তাঁর চোখের পানি আর থামে না।

এ ঘটনায় সাগরের পরিবার বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় পরিবারটি গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে।

নিখোঁজ কিশোর সাগরের সন্ধান পেলে ০১৭৯৬৯৮২৫৬১ নম্বরে যোগাযোগ করতে অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য পরিবার ও প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

এক মাসেও ফেরেনি সাগর, প্রতিদিন অপেক্ষায় মায়ের কান্না

প্রকাশের সময়ঃ ০৯:৩৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬