ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

মাদকমুক্ত সমাজ গড়তে চাঁপাইনবাবগঞ্জে ভলিবল প্রতিযোগিতা

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা। বুধবার বিকেলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার আব্বাস বাজারে আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয় দুটি শক্তিশালী দল অংশ নেয়। উত্তেজনাপূর্ণ খেলায় ৫৮-৭১ পয়েন্টে গোমস্তাপুর উপজেলা হোগলা দলকে পরাজিত করে শিবগঞ্জ উপজেলা আব্বাস বাজার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

‘মাদক নয়, হোক জীবনের জয়’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মবিন, সহকারী অধ্যাপক মো. মাসুম, মো. টমাস মাস্টারসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়াপ্রেমীরা। প্রতিযোগিতা চলাকালে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর জীবন গঠনে তরুণদের মাঠমুখী হওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষকেও সচেতন ভূমিকা পালন করতে হবে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

মাদকমুক্ত সমাজ গড়তে চাঁপাইনবাবগঞ্জে ভলিবল প্রতিযোগিতা

প্রকাশের সময়ঃ ০৯:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬