ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গেন্ডারিয়ায় মাদক আধিপত্য নিয়ে গোলাগুলি, গ্রেপ্তার ৫ ৫ গোল হজমের পর বার্সেলোনাকে বিশ্বের সেরা বললেন ফেইনুর্দ কোচ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প মহাখালীতে চারতলা ভবনের ছাদে আগুন, ২৮ মিনিটে নিয়ন্ত্রণে মেসি-লেভান্ডোভস্কির দ্বৈরথেও জয় পেল না কেউ, ১-১ গোলে ড্র ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার চ্যালেঞ্জ বাংলাদেশের, আজ সেমিফাইনাল নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযান, নারীসহ ৩ জনের কারাদণ্ড নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযান, নারীসহ ৩ জনের কারাদণ্ড মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট সেনাসদস্য রিফাতের মরদেহের অপেক্ষায় পরিবার, মায়ের কবরের পাশে হবে দাফন

জুলাই গণ-অভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষায় অধ্যাদেশ অনুমোদন

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালনে দেশব্যাপী নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি ফাইল ছবি।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে একটি অধ্যাদেশের অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিষয়টি সাংবাদিকদের জানান।

আইন উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকারীদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটি সুস্পষ্ট অঙ্গীকার ছিল—নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে অংশ নেওয়া ব্যক্তিদের আইনি সুরক্ষা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই উপদেষ্টা পরিষদ এই অধ্যাদেশ অনুমোদন করেছে।

তিনি জানান, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের মাধ্যমে অধ্যাদেশটি আইনে পরিণত করা হবে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, এই অধ্যাদেশের মাধ্যমে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট সরকারের পতন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত রাজনৈতিক প্রতিরোধমূলক কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিরোধের কারণে যদি জুলাই গণ-অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে, সেসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেবে সরকার। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের জন্য নতুন করে কোনো মামলা করা যাবে না।

তবে কোন ঘটনা রাজনৈতিক প্রতিরোধের অংশ এবং কোনটি ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থ থেকে সংঘটিত—তা নির্ধারণের দায়িত্ব মানবাধিকার কমিশনের ওপর দেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। কোনো ভুক্তভোগী পরিবার যদি মনে করে, হত্যাকাণ্ড বা সহিংসতার ঘটনা রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নয়, তাহলে তারা মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন।

মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ওই প্রতিবেদন আদালতে পুলিশের তদন্ত প্রতিবেদনের মতোই গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

গেন্ডারিয়ায় মাদক আধিপত্য নিয়ে গোলাগুলি, গ্রেপ্তার ৫

জুলাই গণ-অভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষায় অধ্যাদেশ অনুমোদন

প্রকাশের সময়ঃ ১০:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬