ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গ্রাহকের শত কোটি টাকা লোপাটের অভিযোগে আইসিএল এমডি শফিকুর গ্রেপ্তার

আইসিএল’র ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান। সংগৃহীত-ছবি।

কুমিল্লায় গ্রাহকদের আমানতের কয়েক শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আইসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা আদালতে উপস্থাপন শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম শাহ জানান, শফিকুর রহমানের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাৎ সংক্রান্ত একাধিক মামলা ও সাজা পরোয়ানা বিচারাধীন ছিল।

ডিবি সূত্র জানায়, চৌদ্দগ্রাম থানা পুলিশের চাহিদার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে শফিকুর রহমান গ্রেপ্তার হওয়ায় প্রতারণার শিকার গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে দ্রুত ও কার্যকর আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমানতের টাকা ফেরত পাওয়ার দাবি জানান।

গ্রাহকদের অভিযোগ, আমানত পরিশোধের ভুয়া প্রমাণ দেখাতে আইসিএলের পক্ষ থেকে নকল রশিদ ও সমন্বয় কাগজপত্র তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছিল। বাস্তবে অধিকাংশ গ্রাহকই তাদের জমাকৃত অর্থ ফেরত পাননি।

এই প্রতারণার প্রতিবাদে চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ভুক্তভোগী গ্রাহকরা বিক্ষোভ, মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেন। অনেকে নতুন করে মামলা দায়ের ও উচ্চ আদালতে রিট আবেদন করেন। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশনাও দেওয়া হয় বলে গ্রাহকরা জানান।

প্রতারণার শিকার গ্রাহক খলিলুর রহমান বলেন, আইসিএলের এমডি শফিকুর রহমান এলাকার কৃষক, শ্রমিক, প্রবাসী, শিক্ষক ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৯ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন। পরে জমি দেওয়ার আশ্বাস দিয়ে দীর্ঘদিন ঘুরিয়েছেন। তার দাবি, এই প্রতারণার কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর শফিকুর রহমান গ্রেপ্তার হওয়ায় তারা ন্যায়বিচারের আশা করছেন এবং দ্রুত তাদের আমানতের টাকা ফেরত চান।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন তদন্ত সংস্থা আইসিএলের কার্যক্রম নিয়ে অনুসন্ধান চালিয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গ্রাহকের শত কোটি টাকা লোপাটের অভিযোগে আইসিএল এমডি শফিকুর গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০১:২৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬