ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সিটের নিচে লুকানো মাদক, শিবগঞ্জ সীমান্তে জব্দ করেছে ৫৯ বিজিবি

বৃহস্পতিবার (০২ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল মাদক জব্দ করে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে একটি মোটরসাইকেলসহ ৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০২ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে সোনামসজিদ বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রামে অবস্থান নেয়। এ সময় চকপাড়া থেকে বাটুলপাড়া হয়ে সোনাপুর বারিকবাজারের দিকে যাওয়ার পথে একটি মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে আমবাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে বিশেষভাবে লুকানো ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ এবং ২৩ বোতল ফেন্সিডিলের বিকল্প Choco+ সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেল জব্দ করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চোরাকারবারীরা মাদক পাচারে যতই নতুন নতুন কৌশল অবলম্বন করুক না কেন, সীমান্তে সকল প্রকার মাদক চোরাচালান ও চোরাকারবারীদের বিরুদ্ধে বিজিবির অভিযান ও প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে।” বিজিবির এ সফল অভিযানে সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তাদের তৎপরতা আরও একবার প্রমাণিত হলো।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সিটের নিচে লুকানো মাদক, শিবগঞ্জ সীমান্তে জব্দ করেছে ৫৯ বিজিবি

প্রকাশের সময়ঃ ০১:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬