ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

সংগৃহীত ছবি।

দেখতে দেখতে মুসলিম উম্মাহর সিয়াম ও সাধনার পবিত্র রমজান মাস আবারও নিকটবর্তী হয়ে এসেছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ১৯ তারিখের মধ্যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য হিসেবে রমজানের প্রথম দিন হতে পারে ১৮ ফেব্রুয়ারি, তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় ইভেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাসের শেষ দিন হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। সে ক্ষেত্রে পরদিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। তবে হিজরি মাস গণনা চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় রমজান ২৯ অথবা ৩০ দিনেরও হতে পারে।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী বর্তমানে রজব মাস চলছে। সাধারণত হিজরি মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক দিনের মধ্যেই পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

প্রকাশের সময়ঃ ০২:১৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬