ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর করল নির্বাচন কমিশন

ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে নির্বাচন কমিশন (ইসি) ১৮টি আবেদন অনুমোদন করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টা থেকে শুরু হওয়া শুনানিতে মোট ৪৩টি আপিল আবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ২১টি আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং জটিলতার কারণে ৪টি আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি পরিচালনা করেন। নির্ধারিত সময় অনুযায়ী এদিন ৪৩টি আপিলের শুনানি সম্পন্ন হয়।

শুনানি শেষে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল আবেদন মঞ্জুর করা হয়। একই সঙ্গে বাতিলের বিরুদ্ধে দায়ের করা আরও ১৭টি আবেদন নামঞ্জুর করা হয়। অন্যদিকে, মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে করা ৪টি আপিলও খারিজ করে কমিশন।

এ ছাড়া কিছু আবেদনে তথ্য ও আইনি জটিলতা থাকায় ৪টি আপিলের রায় পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধারাবাহিকভাবে ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরদিন ১৮ জানুয়ারি (রবিবার) ৬১১ থেকে ৬৪৫ নম্বর এবং অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মাধ্যমে এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, চলতি জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩০০ আসনে জমা পড়া ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর করল নির্বাচন কমিশন

প্রকাশের সময়ঃ ১০:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬