ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

এমপিওভুক্তি নিয়ে সতর্ক করল শিক্ষা মন্ত্রণালয়

সংগৃহীত ছবি।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য জানান।

মন্ত্রণালয় জানায়, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির পুরো প্রক্রিয়া সফটওয়্যারনির্ভর ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হবে। এতে ম্যানুয়ালি মূল্যায়নের কোনো সুযোগ নেই। ফলে কেউ যদি ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের প্রলোভন দেখায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে গত ৭ জানুয়ারি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘এমপিও নীতিমালা–২০২৫’ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনলাইনে আবেদন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গ্রেডিং করে তালিকা প্রস্তুত করা হবে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের মানবিক হস্তক্ষেপের সুযোগ না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

এমপিওভুক্তি নিয়ে সতর্ক করল শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশের সময়ঃ ০১:৩২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬