ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

জুলাই ব্যবহার করে কিছু ছাত্র বিপুল সম্পদের মালিক হয়েছে-জাবের

শুক্রবার শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কিছু শিক্ষার্থী বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন—এমন মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর শাহবাগে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

আবদুল্লাহ আল জাবের বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহকে ব্যবহার করে কিছু ছাত্রনেতা অস্বাভাবিকভাবে বিপুল অর্থের মালিক হয়েছেন। এ বিষয়ে কথা বলতে আর কেউ বাধা দিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, জুলাই আন্দোলনকে যতটা কলঙ্কিত করেছে সরকার ও উপদেষ্টা পরিষদ, তার চেয়েও বেশি ক্ষতি করেছে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ছাত্র প্রতিনিধি।

তিনি আরও বলেন, সত্য প্রকাশে তারা কোনো চাপ বা প্রভাবকে গুরুত্ব দিচ্ছেন না এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও এ বিষয়ে সোচ্চার থাকবেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। এর অংশ হিসেবে শুক্রবারও সাধারণ জনগণের অংশগ্রহণে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

জুলাই ব্যবহার করে কিছু ছাত্র বিপুল সম্পদের মালিক হয়েছে-জাবের

প্রকাশের সময়ঃ ১২:৫৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬