ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

“১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না”-বুলবুল

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত “চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ: করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসা-বাণিজ্যের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে চাঁদাবাজি ও সন্ত্রাসকে চিহ্নিত করে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনের এমপি প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, “১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে আর কোনো চাঁদাবাজি চলবে না।”
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত “চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ: করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হলরুমে।
নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে নির্বিঘ্নে ব্যবসা করতে পারছেন না, যার সরাসরি প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতে। তিনি বলেন, “কারা চাঁদাবাজি আর সন্ত্রাস করছে, তা জনগণ জানে। এর জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে।”
তিনি ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসের সমালোচনা করে বলেন, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে শুধু সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত বদল হয়েছে, বন্ধ হয়নি এই অপশক্তি। “৫ আগস্ট আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরও চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু হাতবদল হয়েছে,”—এমন মন্তব্য করেন তিনি।
ঠিকাদারি কাজ ও উন্নয়ন প্রকল্পে ঘুষ ও ‘খাম কালচার’-এর কঠোর সমালোচনা করে বুলবুল বলেন, “আগামীর বাংলাদেশে খাম চালাচালি বন্ধ হবে। কোনো উন্নয়নমূলক কাজে ঠিকাদারকে এক টাকাও চাঁদা দিতে হবে না। কোনো ব্যবসায়ীকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না।”
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে দুর্নীতিমুক্ত, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। একই সঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ তরিকুল আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

“১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না”-বুলবুল

প্রকাশের সময়ঃ ০১:২৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬