ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

কৃষিজমিতে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

শনিবার দুপুরে জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

চাঁপাইনবাবগঞ্জে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক্সকেভেটর মালিক রবিউল আওয়ালকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত রবিউল আওয়াল সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহানন্দা নদীর তীরবর্তী ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এমন তথ্যের পর তাৎক্ষণিকভাবে শ্রীরামপুর ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় এক্সকেভেটর মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

কৃষিজমিতে অবৈধ মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময়ঃ ০২:৪০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬