ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

‘মন্ত্রিত্বের প্রস্তাবেও এলাকা ছাড়ব না’- রুমিন ফারহানার স্পষ্ট বার্তা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দলীয় পক্ষ থেকে নিয়মিত ফোন করে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হচ্ছে, এমনকি মন্ত্রিত্ব দেওয়ার কথাও বলা হচ্ছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “এখন দল থেকে সকাল-বিকেল টেলিফোন করে। বলে—আসুন, মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন।”

তিনি আরও বলেন, “আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন, আরও কিছুর বিনিময়েও আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না।”

মতবিনিময় সভায় রুমিন ফারহানা বলেন, “আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না।” এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। বেগম খালেদা জিয়ার ভালোবাসা, আশ্রয় ও সহযোগিতায় আমি এতদূর এসেছি। তিনি হাসপাতালে যাওয়ার আগে ২৩ নভেম্বর আমার মনোনয়ন কেন দেওয়া হয়নি—সে প্রশ্নও তুলেছিলেন।” এরপর আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমার মা (খালেদা জিয়া) মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হলো।”

মতবিনিময়কালে স্থানীয়দের পক্ষ থেকে তাকে একটি হাঁস উপহার দেওয়া হয়। এ সময় রুমিন ফারহানা ঘোষণা দেন, ভোটের জন্য তিনি হাঁস প্রতীক চাইবেন।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে জোটপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

‘মন্ত্রিত্বের প্রস্তাবেও এলাকা ছাড়ব না’- রুমিন ফারহানার স্পষ্ট বার্তা

প্রকাশের সময়ঃ ০৩:২৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬