ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বিদ্যার আরাধনায় মুখর সরকারি মহিলা কলেজ: উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যাদেবী সরস্বতী পূজা চাঁপাইনবাবগঞ্জে সরকারি মহিলা কলেজে শুক্রবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যাদেবী সরস্বতী পূজা চাঁপাইনবাবগঞ্জে সরকারি মহিলা কলেজে শুক্রবার  ২৩ জানুয়ারী দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ বাণী অর্চনা অনুষ্ঠান “বাণী অর্চনা–২০২৬”।

সকালে পূজা ও আরতি শেষে শিক্ষার্থী ও ভক্তরা বিদ্যাদেবীর চরণে অঞ্জলি ও পুষ্পাঞ্জলি প্রদান করেন। পরে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে আরতি, পুষ্পার্ঘ্য অর্পণ ও অঞ্জলি প্রদানকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শিক্ষক-শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সরস্বতী পূজা কমিটির আহ্বায়ক প্রকাশ চন্দ্র শীল। পূজা কমিটির প্রধান উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, পোস্টমাস্টার লক্ষণ চন্দ্র দাস, সোনামসজিদের আমদানিকারক দিলীপ কুমার মণ্ডল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, জেলা পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সাব-ইন্সপেক্টর পলাশ চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার সাব-ইন্সপেক্টর সৌরভ কুমার দত্ত এবং মার্কেন্টাইলস্ ব্যাংকের ম্যানেজার (অপারেশন) বিপুল কুমার পালসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরস্বতী পূজাকে কেন্দ্র করে পুরো জেলায় ছিল উৎসবের আমেজ। বিদ্যাদেবীর কৃপা লাভের আশায় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় পূজা মণ্ডপে বাণী অর্চনা ও দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অসংখ্য শিক্ষার্থী ও ভক্তরা। অনেক স্থানে শিশুদের হাতেখড়ির মধ্য দিয়ে বিদ্যাচর্চার সূচনা করা হয়।

পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি বিভিন্ন স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়। আজ শনিবার ও আগামীকাল রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বিদ্যার আরাধনায় মুখর সরকারি মহিলা কলেজ: উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

প্রকাশের সময়ঃ ০৫:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬