ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

আজমতপুর সীমান্তে বিজিবি–বিএসএফের হৃদয়ছোঁয়া উদ্যোগ

আজমতপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর যৌথ মানবিক উদ্যোগ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাধীন আজমতপুর সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ মানবিক উদ্যোগে এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সহযোগিতায় সীমান্ত পেরিয়ে স্বজনদের শেষ বিদায় জানানোর সুযোগ তৈরি হয়।

শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মুনিরুল ইসলাম (লাঠি)-এর মাতা মোসাঃ রোজিয়া খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার মৃত্যুসংবাদে ভারতের নাগরিক আত্মীয়-স্বজনরা শেষবারের মতো তাকে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করলে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনায় নেয় বিজিবি।

এ লক্ষ্যে বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের আওতাধীন আজমতপুর বিওপি কর্তৃপক্ষ বিএসএফের সঙ্গে একটি পতাকা বৈঠকের আয়োজন করে। বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হলে বিএসএফ মানবিকতার পরিচয় দিয়ে সীমান্ত এলাকায় এসে মরহুমার লাশ দেখার সুযোগ করে দেয় ভারতীয় আত্মীয়দের।

স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় এ ধরনের মানবিক সহযোগিতা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল উদাহরণ। শোকাহত পরিবার বিজিবি ও বিএসএফের এই আন্তরিক সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সচেতন মহল মনে করছেন, এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী জনগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

আজমতপুর সীমান্তে বিজিবি–বিএসএফের হৃদয়ছোঁয়া উদ্যোগ

প্রকাশের সময়ঃ ০৮:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬