ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

আমনুরা স্টেশনে তেলবাহী ট্রেনের দুই ওয়াগন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন এলাকায় একটি তেলবাহী মালবাহী ট্রেনের দুইটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ওয়াগন লাইনচ্যুত হওয়ার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি আমনুরা বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রেনটিতে মোট ৩০টি তেলবাহী ওয়াগন ছিল, যার মধ্যে দুইটি আমনুরা স্টেশন এলাকায় পৌঁছানোর সময় লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার ফলে আমনুরা থেকে রাজশাহীগামী লোকাল কমিউটার ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এর ফলে দুই জেলার মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে খুলনা থেকে আসা তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত ওয়াগন উদ্ধারের কাজ শেষ হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

আমনুরা স্টেশনে তেলবাহী ট্রেনের দুই ওয়াগন লাইনচ্যুত

প্রকাশের সময়ঃ ০৮:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬