ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নির্বাচনী নিরাপত্তা জোরদারে চাঁপাইনবাবগঞ্জে নামছে ১৫ প্লাটুন বিজিবি

রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে এ মোতায়েন কার্যক্রম চালানো হবে।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) থেকে ১১ প্লাটুন এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তারা পূর্ণমাত্রায় মাঠে সক্রিয় থাকবে।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি আরও জানান, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। নির্বাচনী সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত থাকবে।

নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিজিবির বিশেষায়িত কে-নাইন (ডগ স্কোয়াড) ইউনিটও নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানান তিনি। গুরুত্বপূর্ণ স্থাপনা, ভোটকেন্দ্রের আশপাশ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় এ ইউনিট কার্যকর ভূমিকা রাখবে।

বিজিবি অধিনায়ক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকবে। সাধারণ ভোটাররা যেন ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই তাদের মূল লক্ষ্য।

এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জের সাধারণ জনগণের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলের সম্মিলিত দায়িত্বশীল আচরণ কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নির্বাচনী নিরাপত্তা জোরদারে চাঁপাইনবাবগঞ্জে নামছে ১৫ প্লাটুন বিজিবি

প্রকাশের সময়ঃ ০৫:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬