ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

পুনর্ভবা নদীর পাড় থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, তদন্তে পুলিশ

রোববার সকাল ১০টায় উপজেলার রহনপুর পৌর এলাকায় পুনর্ভবা নদীর পাড় থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ককটেলসদৃশ আটটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) সকালে রহনপুর পৌর এলাকার পুনর্ভবা নদীর তীর থেকে বস্তুগুলো জব্দ করা হয়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে নদীর পাড়ে কিছু সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো এসব বস্তু একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল, যা ধানের তুষের মধ্যে লুকানো অবস্থায় পাওয়া যায়। এগুলো বিস্ফোরক কি না, তা যাচাই করতে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, কে বা কারা কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুনর্ভবা নদীর পাড় থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, তদন্তে পুলিশ

প্রকাশের সময়ঃ ১০:১৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬