ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

সোমবার (২৬ জানুয়ারি) তিনি বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন। বিচারক তার আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

দুর্নীতির একটি মামলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সাবেক সহকারী পরিচালক এমডি শাহ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৬ জানুয়ারি) তিনি বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে বিচারক আবেদনটি নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, দুই হাজারেরও বেশি যানবাহনের ভুয়া নিবন্ধন দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) শাহ আলমের বিরুদ্ধে মামলা দায়ের করে। এর আগে তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি নিম্ন আদালতে স্থায়ী জামিনের আবেদন করেন।

দুদকের করা মামলায় অভিযোগ আনা হয়েছে, বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি জেলায় বিআরটিএতে দায়িত্ব পালনকালে শাহ আলম বরিশালে ৩৪৪টি, ঝালকাঠিতে ৯৩৩টি এবং পিরোজপুরে ১ হাজার ৮১টি বাস ও ট্রাকের ভুয়া রেজিস্ট্রেশন দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, এসব অনিয়মের মাধ্যমে তিনি প্রায় ৫০ কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন।

উল্লেখ্য, শাহ আলম কয়েক বছর আগে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

প্রকাশের সময়ঃ ১১:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬