ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারক লিপি

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)র হাতে এ স্মারক লিপি জমা দেওয়া হয়।

দলিলের যথাযথ যাচাই ও নিষ্পত্তি ক্ষমতা না থাকা সত্ত্বেও ভূমি সংক্রান্ত বিরোধে ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক ফৌজদারি মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এতে করে মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তারা চরম মানসিক চাপ, হয়রানি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি।
এ প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি লিখিত স্মারকলিপি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ফয়সাল রায়হান।
স্মারক জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসার্স কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, দেশের ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ে ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বাস্তবে তাদের ক্ষমতা সীমিত। দলিলের সত্যতা যাচাই কিংবা রেজিস্ট্রেশন বাতিলের এখতিয়ার না থাকলেও নানা সময় ভূমি সংক্রান্ত বিরোধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সারাদেশে ভূমি সংক্রান্ত বিরোধ একটি সংবেদনশীল বিষয় হলেও কিছু অসাধু মহল ব্যক্তিস্বার্থে মাঠপর্যায়ের কর্মকর্তাদের হয়রানি করছে। এতে করে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সরকারি রাজস্ব আদায় ও সেবা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংগঠনটির দাবি অনুযায়ী, এসব অযৌক্তিক মামলা বন্ধে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও কর্মকর্তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘদিনের বৈষম্য দূর করারও আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে ছয় দফা যৌক্তিক দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে-দলিলের সত্যতা যাচাইয়ের ক্ষমতা না থাকা সত্ত্বেও মামলা দায়ের বন্ধ করা, বিসিএস নন-ক্যাডার থেকে শূন্য পদে নিয়োগ প্রদান, ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের গ্রেড উন্নীত করা, নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং রেশন নির্ধারণ ও ভাতা কাঠামো যুগোপযোগী করা।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বিষয়টি মানবিক ও ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারক লিপি

প্রকাশের সময়ঃ ০৬:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬