ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

লক্ষ্মীপুর-২ আসনে ভোটার স্লিপে ছবি ও প্রতীক ব্যবহার করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

লক্ষ্মীপুর-২ আসনে ভোটার স্লিপে ছবি ও প্রতীক ব্যবহারের অভিযোগ।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

‎অভিযোগ রয়েছে, তিনি তার ছবি ও প্রতীক ব্যবহার করে ভোটার স্লিপ ছাপিয়ে এলাকায় প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এসব ভোটার স্লিপে প্রার্থীর ছবি, নাম ও প্রতীক স্পষ্টভাবে প্রদর্শিত রয়েছে—যা সরাসরি নির্বাচন আচরণবিধির পরিপন্থী বলে দাবি সংশ্লিষ্টদের।

‎নির্বাচন আচরণবিধির ৮ নম্বর অনুচ্ছেদের দফা (খ) অনুযায়ী, ভোটার স্লিপের আকার ১২ (বারো) সেন্টিমিটার × ৮ (আট) সেন্টিমিটারের বেশি হতে পারবে না। এবং একই সঙ্গে ভোটার স্লিপে কোনো প্রার্থীর নাম, ছবি, সংশ্লিষ্ট পদের নাম, প্রতীক কিংবা ভোট প্রার্থনা বা সে ধরনের ইঙ্গিতবহ কোনো বক্তব্য সংযুক্ত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
‎কিন্তু মাঠপর্যায়ে বিতরণ করা কথিত এসব ভোটার স্লিপে উল্লিখিত বিধিনিষেধ মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি সমান প্রতিযোগিতার পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

‎এ বিষয়ে স্থানীয় একাধিক ভোটার জানান, “ভোটার স্লিপে ছবি ও মার্কা ব্যবহার করে প্রচারণা চালানো হলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। এতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার প্রশ্ন উঠে।”

‎তবে এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া মুঠোফোনে বলেন, এটি হয়তো কেউ ব্যক্তিগতভাবে চাপিয়েছে। এটি আমার জানা নেই।

‎এই বিষয়ে জানতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, ‘বিষয়টি আমরা দেখছি, আচরণবিদি লঙ্ঘন হলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে’।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

লক্ষ্মীপুর-২ আসনে ভোটার স্লিপে ছবি ও প্রতীক ব্যবহার করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রকাশের সময়ঃ ০৬:৪০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬