ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

১১ও ১২ ফেব্রুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি

ফাইল ছবি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সারাদেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনকালীন ছুটি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার ঘোষিত এই দুই দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনের আলোকে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। ভোট গ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে এই সময়ে সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ছুটির আওতায় থাকবেন।

এ ছাড়া নির্বাচন উপলক্ষে সারাদেশে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য নির্বাহী আদেশে নির্বাচনকালীন ছুটি কার্যকর করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

এই সংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

১১ও ১২ ফেব্রুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি

প্রকাশের সময়ঃ ০৬:৫৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬