ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে রংপুরে যাওয়ার পথে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে যান তিনি। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বগুড়া থেকে সড়কপথে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় যোগ দিতে রওনা হন তারেক রহমান। পথে তিনি বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন।

কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তিনি শহীদ আবু সাঈদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ স্বজনদের সান্ত্বনা দেন। এ সময় আবু সাঈদের বাবা সন্তানের হত্যার বিচার দাবি করেন।

কবর জিয়ারতকালে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে তারেক রহমান সড়কপথে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির বিভাগীয় জনসভায় যোগ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশের সময়ঃ ১২:৫৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬