ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

রাজশাহীতে বাসা থেকে সাংবাদিকের স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আশঙ্কাজনক

মরদেহের প্রতীকী ছবি

রাজশাহীর হড়গ্রাম বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক সাংবাদিকের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর নগরীর হড়গ্রাম বাজার এলাকার একটি তিনতলা ভবনের তৃতীয় তলার ভাড়া বাসা থেকে পুলিশ তাদের উদ্ধার করে। নিহত নারীর নাম রওশন আরা (৫০)। তিনি স্থানীয় সাংবাদিক গোলাম কিবরিয়া কামাল (৫৫)-এর স্ত্রী। কামাল মালিক নামে পরিচিত এই সাংবাদিক বর্তমানে ‘দৈনিক রাজশাহী সংবাদ’-এর উপসম্পাদক হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় রওশন আরা ও তার স্বামীকে উদ্ধার করা হয়। পরে দুজনকেই রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রওশন আরাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই রওশন আরার মৃত্যু হয়েছে। তার গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্ত করা হবে।

তিনি আরও জানান, সাংবাদিক কামাল মালিকের হাত ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্যানিটারি পরিষ্কারক ড্যামফিক্স পান করেছেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সময় বাসায় অন্য কেউ উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে মহানগর পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

‘দৈনিক রাজশাহী সংবাদ’-এর সম্পাদক আহসান হাবীব অপু বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। কীভাবে এমন ঘটনা ঘটলো, তা এখনো স্পষ্ট নয়। কামাল মালিকের অবস্থা খুবই গুরুতর।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশ ও সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে বাসা থেকে সাংবাদিকের স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আশঙ্কাজনক

প্রকাশের সময়ঃ ০১:১৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬