ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

মানুষ আর ভোটাধিকার হরণ দেখতে চায় না- আসিফ

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অতীতে মারামারি, সংঘর্ষ ও কেন্দ্র দখলের মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন করা হয়েছে। তিনি বলেন, জনগণ এখন পরিবর্তন চায় এবং আর কোনোভাবেই ভোটাধিকার হরণ হতে দেখতে চায় না। মানুষ আশা করছে, ১১ দলীয় জোট এবং জোটভুক্ত সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে তাদের ভোটাধিকার সুরক্ষায় ভূমিকা রাখবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকায় আয়োজিত ১১ দলীয় জোটের এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন এনসিপি ভালুকা শাখার প্রধান সমন্বয়কারী ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাস্টার। সভায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি শুধু নিজেদের ভোট দেওয়া নয়, দেশের প্রায় ১২ কোটি ভোটার যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সেটা নিশ্চিত করাই সবার দায়িত্ব। ১১ দলীয় জোটের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে, যারা ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন তারা যেন কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারেন।

তিনি আরও বলেন, ভোটারদের ভয়ভীতি দেখানো বা হুমকির মাধ্যমে ভোটকেন্দ্রে যেতে বাধা সৃষ্টি করা যাবে না। ভোটাধিকার সুরক্ষার দায়িত্ব শুধু কোনো দলের নয়, বরং সকলের সম্মিলিত দায়িত্ব।

পথসভায় আরও বক্তব্য দেন ভালুকা আসনের ১১ দলীয় জোট প্রার্থী ডা. জাহেদুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবদুল করিম, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, মূখ্য সংগঠক ফরহাদ সোহেল, জামায়াতে ইসলামী ভালুকা শাখার আমীর সাইফ উল্যাহ পাঠান ফজলু, সাধারণ সম্পাদক সাইদুর রহমান শামীম এবং বাংলাদেশ খেলাফতে মজলিস ভালুকা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মামুন অর রশিদ।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

মানুষ আর ভোটাধিকার হরণ দেখতে চায় না- আসিফ

প্রকাশের সময়ঃ ০১:২০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬