ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজশাহীতে খালেদা জিয়ার কর্মময় জীবন তুলে ধরলো আলোকচিত্র প্রদর্শনী

রাজশাহী কলেজ ক্যাম্পাসে প্রয়াত আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রাজশাহী কলেজ ক্যাম্পাসে প্রয়াত আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এই প্রদর্শনীটি শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

বিকেলে রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন। প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. ওয়াসিম হোসেন, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার অর্থ সম্পাদক ইসহাক আসিফ এবং নাট্য সম্পাদক বিভান বাদল।

এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জমজেদ আলী, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, ছাত্রদল নেতা এমদাদুল হক লিমনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দেশ পরিচালনায় অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং জনগণের হৃদয়ে অমর হয়ে থাকবেন।

উল্লেখ্য, এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহীতে খালেদা জিয়ার কর্মময় জীবন তুলে ধরলো আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশের সময়ঃ ০১:৩৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬