ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ প্রশিক্ষণ কর্মশালা

সোমবার চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন  কর্মকর্তা আজাদুল হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক পিপিএম, সেনাবাহিনীর মেজর মুহিন উদ্দিন হোসাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানা, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
কর্মশালায় প্রধান অতিথি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ বলেন, এবারের নির্বাচন একটি অবাধ,  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচন আগামী দিনে যেনো স্মরণীয় ও ইতিহাস হয়ে থাকে সেদিক ভেবে সকল কর্মকর্তা-কর্মচারীদের সজাগ থাকতে হবে। আমরা চাই, একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যিদয়ে নির্বাচন শেষ করতে। আর শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে একমাত্র প্রার্থীরা। আমরা চাই, প্রার্থীগণ সেদিক বজায় রাখবেন।
তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ৫ লাখ ১৮১জন ভোটার। ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারি তাঁদেন ভোটারাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ করতে এই আসনে১৫৯ টি ভোট কেন্দ্রে জন্য  ১৬৭ জন প্রিজাইডিং অফিসার, ৯৮৩ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৯৬৪জন পোলিং অফিসার ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন গঠিত। এই আসনে মোট ৫ লাখ ১৮১ জন ভোটারের মধ্যে ২ লাখ ৫৫ হাজার ৩১৬জন পুরুষ ও ২ লাখ ৪৪ হাজার ৮৬৫জন নারী ভোটার রয়েছে।
এই আসনে ৬জন প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করছেন। বিএনপির মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মিঞা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর কেরামত আলী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক আফজাল হোসেন( লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী নবাব মোঃ শামসুল হোদা (মমবাতি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তজোট এর মনোনীত প্রার্থী মোঃ আব্দুল হালিম (ছড়ি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম (হাতপাখা)।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের সময়ঃ ১২:২২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬