ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

নোবিপ্রবির জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হলে ফ্রেশার্স রুম, লাইব্রেরি ও গেম রুম চালু

নোবিপ্রবির জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হলে ফ্রেশার্স রুম, লাইব্রেরি ও গেম রুম উদ্বোধন করছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হলে নবীন শিক্ষার্থীদের জন্য তিনটি ফ্রেশার্স রুম এবং আবাসিক ছাত্রীদের জন্য একটি হল লাইব্রেরি ও গেম রুম উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) নোবিপ্রবির জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হলে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট ড. নাহিদ সুলতানা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।

নবীন ছাত্রীদের পারস্পরিক পরিচিতি, যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ফ্রেশার্সদের জন্য নির্ধারিত তিনটি কক্ষের নামকরণ করা হয়েছে ‘ঐক্য’, ‘সখ্য’ ও ‘মৈত্রী’। এসব কক্ষ নবীন শিক্ষার্থীদের হলজীবনে একটি স্বতঃস্ফূর্ত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

আবাসিক ছাত্রীদের পড়াশোনা ও জ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারণে চালু করা হয়েছে ‘অনির্বাণ লাইব্রেরি’। দুটি অংশে বিভক্ত এই লাইব্রেরির একটিতে রয়েছে ছাত্রীদের জন্য রিডিং রুম, অন্যটিতে রয়েছে জুলাই কর্নারসহ হল লাইব্রেরি। এর মাধ্যমে ছাত্রীরা শান্ত ও পড়াশোনার উপযোগী পরিবেশে জ্ঞানচর্চার সুযোগ পাবেন।

পাশাপাশি আবাসিক ছাত্রীদের অবসর সময়কে আনন্দদায়ক করতে এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরিতে উদ্বোধন করা হয়েছে ‘প্রজন্ম খেলাঘর’ নামের একটি গেম রুম, যা শিক্ষার্থীদের পড়াশোনার ফাঁকে বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

হল কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসিক ছাত্রীদের শিক্ষা, জ্ঞানচর্চা, মানসিক বিকাশ, সুস্থ বিনোদন এবং পারস্পরিক সম্প্রীতির বিষয়গুলো বিবেচনায় নিয়েই এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন ছাত্রীদের হলজীবনকে স্বাচ্ছন্দ্যময় ও ইতিবাচক করে তুলতে ফ্রেশার্স রুমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নোবিপ্রবির জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হলে ফ্রেশার্স রুম, লাইব্রেরি ও গেম রুম চালু

প্রকাশের সময়ঃ ০১:৩১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬