ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ইসরায়েল নিয়ে মন্তব্য, আয়ারল্যান্ড কোচের পাশে প্রধানমন্ত্রী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫৬ Time View

ইসরায়েল নিয়ে মন্তব্যের জেরে বিতর্কে থাকা আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন।

ইসরায়েলকে নিয়ে মন্তব্যের জেরে বিতর্কে থাকা আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ হেইমির হালগ্রিমসনের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। একই সঙ্গে হালগ্রিমসনের মন্তব্য নিয়ে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) পাল্টা বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরায়েলের বিপক্ষে নেশনস লিগের ম্যাচকে সামনে রেখে গত সপ্তাহে হালগ্রিমসন মন্তব্য করেন, তারা ইসরায়েলের সঙ্গে নয়, বরং গণহত্যার বিরুদ্ধে খেলতে যাচ্ছেন। তাঁর এই বক্তব্যের পর ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানায়। সেখানে আয়ারল্যান্ড কোচের মন্তব্যকে ‘অজ্ঞতা, ভণ্ডামি ও মূর্খতা’ হিসেবে বর্ণনা করা হয়।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইএফএর ওই মন্তব্যের সমালোচনা করেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। তিনি মন্তব্যটি প্রত্যাহারের আহ্বান জানান এবং এটিকে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন।

এ সময় গাজা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মার্টিন। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

ম্যাচ ঘিরে আয়ারল্যান্ডে বিতর্ক

ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের আসন্ন দুই ম্যাচকে ঘিরে দেশটির অভ্যন্তরেও আলোচনা ও প্রতিবাদ চলছে। ১৬০ জনের বেশি আইরিশ ক্রীড়াবিদ ম্যাচ বয়কটের আহ্বান জানিয়ে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।

এ ছাড়া ডাবলিনে আয়ারল্যান্ড দলের অবস্থান করা হোটেলের বাইরেও বিক্ষোভ হয়েছে বলে জানা গেছে।

সূচি অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় ৪ অক্টোবরের ম্যাচটি ডাবলিন থেকে সরিয়ে সার্বিয়ার বাক্কা টোপোলায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ২৭ সেপ্টেম্বরের ম্যাচটি অনুষ্ঠিত হবে হাঙ্গেরির ডেব্রেসেনে।

ইসরায়েলকে নিষিদ্ধের প্রস্তাব দিয়েছিল আয়ারল্যান্ড

ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে গত বছর উয়েফার কাছে প্রস্তাব দিয়েছিল আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই)। তবে ওই উদ্যোগে উয়েফার সমর্থন পাওয়া যায়নি।

এফএআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাচ বাতিল করলে ক্রীড়া ও আর্থিক নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে। এ কারণে ম্যাচ আয়োজন করা ছাড়া তাদের সামনে বড় কোনো বিকল্প নেই।

ফিলিস্তিন ইস্যুতে আয়ারল্যান্ডের অবস্থান দীর্ঘদিনের। ২০২৪ সালে স্পেন ও নরওয়ের সঙ্গে দেশটি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এবং গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের মধ্যেই আয়ারল্যান্ড ও ইসরায়েলের ফুটবল ম্যাচ ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ইসরায়েল নিয়ে মন্তব্য, আয়ারল্যান্ড কোচের পাশে প্রধানমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০২:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬