ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বাবুগঞ্জে চুরির মালামালসহ ভাই-বোন আটক

বাবুগঞ্জের আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয় চুরির মালামালসহ আটক দুজনকে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর ও তার আশপাশের এলাকায় একই রাতে একাধিক চুরির ঘটনায় দুজনকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। আটক দুজন সহোদর ভাই-বোন বলে জানা গেছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া পাঁচটি মোবাইল ফোন, একটি ডলার এবং নগদ অর্থ উদ্ধারের দাবি করেছেন স্থানীয়রা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে আগরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা তাদের আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করেন।

আটক ব্যক্তিরা হলেন মুলাদী উপজেলার গাছুয়া গ্রামের বাসিন্দা আবদুর রহমান সরদারের মেয়ে রুমা আক্তার (৩৫) এবং তার ভাই জসিম সরদার (৪০)।

আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার দিবাগত রাতে আগরপুর গ্রামের টিটুর চায়ের দোকান এবং পার্শ্ববর্তী ব্রাহ্মণদিয়া গ্রামের হানিফ হাওলাদার, আরিফ আকন ও আসাদুল ইসলামসহ একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিটুর চায়ের দোকানে সংঘটিত চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন দুজনকে শনাক্ত করা হয়। এরপর স্থানীয়রা এলাকায় তল্লাশি চালিয়ে ওই নারী ও পুরুষকে আটক করেন।

আগরপুর গ্রামের বাসিন্দা মো. মিলন জানান, আটক জসিম সরদারের কাছ থেকে টিটুর দোকান থেকে চুরি যাওয়া একটি ডলার ও নগদ টাকা এবং রুমা আক্তারের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করার দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আটকের পর তাদের আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।

আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, আটক দুজনকে বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বাবুগঞ্জে চুরির মালামালসহ ভাই-বোন আটক

প্রকাশের সময়ঃ ১২:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬