ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ইবির মার্কেটিং বিভাগে নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগ ইবির নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগের অভিযোগ নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত ৫ নির্মাণাধীন কালভার্টে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু নোবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩; সাংবাদিক হেনস্তা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ জন সাময়িক বহিষ্কার, জরিমানা ৩ জনকে সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৫

দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার অঙ্গীকার ড. কেরামত আলীর

ঘুষ, চাঁদাবাজ, লুটপাট, দূর্নীতিবাজদের অস্তিত্ব থাকবে না: জামায়াত প্রার্থী ড. কেরামত আলী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্বাচনী সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. কেরামত আলী দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনই তাদের রাজনীতির মূল লক্ষ্য।

স্থানীয় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

ড. কেরামত আলী বলেন, কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তা গড়ে তোলা, কর্মমুখী শিক্ষা চালু এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি নতুন রেললাইন স্থাপন, গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন, প্রশাসনিক সংস্কার এবং স্থলবন্দর আধুনিকায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও জানান, পদ্মা নদীর ভাঙন রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, দুর্নীতিমুক্ত উপজেলা গঠন এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পর্যটন শিল্পের বিকাশ, সংস্কৃতির প্রসার এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।

শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহমাদ মাবরুর।
সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ইবির মার্কেটিং বিভাগে নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগ

দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার অঙ্গীকার ড. কেরামত আলীর

প্রকাশের সময়ঃ ০৮:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬