ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

মা–বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান

রাজধানীতে টানা দুই দিনে ১৫টি নির্বাচনী জনসভা শেষে মা ও বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জিয়া উদ্যানে তিনি সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এর মধ্য দিয়েই তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণার সমাপ্তি ঘোষণা করেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী মাঠে নামেন তারেক রহমান। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে তিনি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

দলীয় সূত্র জানায়, সিলেট থেকে শুরু হওয়া এই নির্বাচনী সফরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে ধারাবাহিক জনসভা ও কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। রাজধানীতে শেষ দফার কর্মসূচি সম্পন্ন করার পর পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্যের অংশ হিসেবে জিয়া পরিবারের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণার সমাপ্তি টানেন তিনি।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

মা–বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান

প্রকাশের সময়ঃ ০২:৪০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬